তারিখঃ 2024-02-02
প্রতিবেদকঃsemanto Sarkar
সুধী,,
হিম কুহেলিকার অবগুণ্ঠন উন্মোচন করে শ্বেত বসনা হংসবাহন বিদ্যাদায়িনী দেবী আজ সমাগত।আসছে ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ শুক্লাপঞ্চমী তিথীতে তার শুভাগমনীতে আমরা দাসপাড়া জুনিয়ার গুরুপ আমাদের পাড়ার পূজার ধারাবাহিকতা রক্ষার জন্য বাণী বন্দনার আয়োজন করছি। ক্লাব যখন কিছু সমস্যার কারণে আয়োজন করতে পারছে না বাণী বন্দনার আয়োজন ।সেখানে জুনিয়ার গুরুপের সকলের উৎসাহ দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাই এবার আয়োজন করবো।কিন্তু আমরা জুনিয়ার গুরুপের সকলেই ছাত্র,,তাই আমরা আর্থিকভাবে পিছিয়ে পড়ার আশংঙ্কা করছি,,কিন্তু আমরা সব কিছু উপেক্ষা করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি,
এই প্রয়াসকে সার্থক,সুন্দর ও সাফল্যমন্ডির করতে আপনার সবান্ধব উপস্থিতির পাশাপাশি সাবিক সহযোগিতার জন্য
একান্তকাম্য।
বিনয়াবনত
দাসপাড়া জুনিয়ার গুরুপ,,
পূজা উদযাপন কমিটি,
কাদিরদী,বোয়ালমারী, ফরিদপুর।