বিশেষ আয়োজনে উদযাপিত হবে দূর্গাপূজা,রূপসী বাংলা ক্লাবের পরিচালনয়।
তারিখঃ 2024-09-10
প্রতিবেদকঃRupashi Bangla Club
ছবি সংগ্রহ করেছেনঃ Rupashi Bangla Club
রূপসী বাংলা ক্লাবের নেতৃত্বে কাদিরদী দাসপাড়া সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে এবারের দূর্গা পূজার মহাযজ্ঞ। এই বছর আমাদের পূজা উদযাপনকে আরও বিশেষভাবে উদযাপন করতে আমরা বহু আকর্ষণীয় পরিকল্পনা গ্রহণ করেছি।
মহালয়া থেকে শুরু হয়ে প্রতিটি দিন আমরা নানা অনুষ্ঠানের আয়োজন করেছি। সপ্তমীর দিনে আমরা একটি মনোমুগ্ধকর সংগীত অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে সঙ্গীত প্রেমীরা উপভোগ করতে পারবেন নানা সুরের সঙ্গীতানুষ্ঠান। অষ্টমীর দিনে আয়োজন করা হয়েছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যা প্রতিভাবান শিল্পীদের পারফরম্যান্সের মাধ্যমে সবার মনে জায়গা করে নেবে।
প্রতিদিন দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।এছাড়াও নিয়মিত মন্দির প্রাঙ্গণে উপস্থিত তরুন,তরুনীদের জন্য ক্লাব সভাপতি চন্দন কুমার দাস এবং সাধারণ সম্পাদক মনোজ কুমার দাসের পক্ষ থেকে বিনামূল্যে টি-শার্ট সহ গৌরঙ্গ রায় এবং সমীর বস্ত্রালয়ের প্রোপাইটার সমীর দাসের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হবে।এখানেই শেষ নই, বিলাস দাস এবং সৌরভ দাসের অর্থায়নে দশমীর দিনে খিচুড়ি প্রসাধ বিতারণ করার পরিকল্পনাও রয়েছে।
আমাদের আয়োজনের শেষ নেই। প্রতিদিন রাত ১২টাই আমরা নিরামিষ খিচুড়ি বিতরণ করব, যাতে প্রতিদিনের পূজার পরিবেশ আরও আনন্দময় হয়ে উঠে। এই বছর আমাদের পূজা উদযাপন, সম্পূর্ণরূপে, সবার জন্য আনন্দ এবং উৎসাহের উপলক্ষ হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা।
রূপসী বাংলা ক্লাবের পক্ষ থেকে আমরা আশা করি, আমাদের এই বিশেষ আয়োজন আপনাদের সকলের পূজার দিনগুলোকে আরো আনন্দময় করে তুলবে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশায় করছে রূপসী বাংলা ক্লাব।