রূপসী বাংলা ক্লাব (RBC) আপনাদের জন্য মোবাইল অ্যাপ উন্মুক্ত করেছে! এই অ্যাপের মাধ্যমে ক্লাবের সকল কার্যক্রম ও সেবার তথ্য এখন আপনার হাতের মুঠোয়। এটি আমাদের সামাজিক, ধর্মীয়, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আরও সহজে যুক্ত হতে সাহায্য করবে।
এখন থেকে, আপনি ক্লাবের সকল আপডেট, ইভেন্ট, ক্যাম্প, ক্রীড়া কার্যক্রম, শিক্ষা সম্পর্কিত তথ্য এবং আরও অনেক কিছু অতি সহজে পেতে পারবেন। আমাদের লক্ষ্য হচ্ছে প্রযুক্তির মাধ্যমে আমাদের কার্যক্রমকে আরও উন্নত এবং দ্রুতগতি করা, যাতে সমাজের প্রতি আমাদের অবদান আরো কার্যকর হতে পারে।
অ্যাপটি ডাউনলোড করতে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট এ যান এবং আপনার মোবাইল ডিভাইসে এটি ইনস্টল করুন।
রূপসী বাংলা ক্লাবের সঙ্গে থাকুন, একসাথে সমাজের উন্নতি ও কল্যাণের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখুন।