রূপসী বাংলা ক্লাব (RBC) এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মানেই খুশি, ঈদ মানেই ভালোবাসা, ঈদ মানেই একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। আসুন, এই বিশেষ দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানবতার কল্যাণে কাজ করি এবং ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করি।
রূপসী বাংলা ক্লাব সমাজের উন্নয়নে, শিক্ষা, স্বাস্থ্য এবং ধর্মীয় মূল্যবোধের প্রসারে সদা নিয়োজিত। এই ঈদ আমাদের সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই আমাদের কামনা।