রূপসী বাংলা ক্লাবের সভাপতি চন্দন কুমার দাস, ধর্মীয় সম্পাদক তন্ময় দাস এবং সদস্য দীপ্ত দাসের ঠাকুমা আজ ১৯ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ ভোর ২:৪৪ মিনিটে পরলোকগমন করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যু ক্লাবের সকল সদস্য এবং শুভানুধ্যায়ীদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আমরা রূপসী বাংলা ক্লাবের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।